কমলাপুরে অর্ধশতাধিক যাত্রীর দুর্ভোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৬ ডিসেম্বর ২০১৫, ০৩:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ০৩:১৭

ট্রেন না আসায় কমলাপুর রেলওয়ে স্টেশনে দুর্ভোগে পড়েছেন নারী ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী। জানা গেছে, কমলাপুর স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস নামে ট্রেনটির মঙ্গলবার রাত ১০টায় লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

কিন্তু ট্রেনটি নির্ধারিত সময়ে ঢাকায় আসেনি। ফলে বিকল্প ট্রেনের ব্যবস্থা করে রেলওয়ে কর্তৃপক্ষ। বিকল্প ট্রেনটি রাত ১১টার দিকে ছেড়ে যায়। কিন্তু বিকল্প ট্রেনে লালমনি এক্সপ্রেসের চেয়ে দুটি বগি কম থাকায় সেটিতে উঠতে পারেননি অর্ধশতাধিক যাত্রী। আটকে পড়া যাত্রীরা স্টেশনে বিক্ষোভ করেন।

কর্তৃপক্ষ টাকা ফেরত নেওয়ার প্রস্তাব দেয়। কেউ কেউ টাকা নিয়ে নিকটাত্মীয়ের চলে যান। তবে যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারা স্টেশনেই বসে আছেন।

এ বিষয়ে স্টেশনে মাস্টারকে বারবার ফোন করলে তিনি ধরেননি। তবে কমলারপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। পারিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এআরআর/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম