আটকে পড়া ১৭২ শ্রমিক ধান কাটতে গেছেন হাওর-বরেন্দ্র এলাকায়

কুমিল্লা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৯:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৯:৫৪

কুমিল্লা

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকা এবং কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটার জন্য কুমিল্লায় আটকে পড়া শ্রমিকদের তৃতীয় দফায় ৪টি বাসযোগে পাঠানো হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ১৭২ জন শ্রমিককে নগরীর শাসনগাছা থেকে এসব এলাকায় পাঠানো হয়।

এসময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে বাসে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া প্রত্যেক শ্রমিককে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা নির্ণয় করা হয় এবং মাস্ক ও শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পর গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা কুমিল্লায় আটকা পড়েন। দেশের কৃষি কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ জেলায় আটকে পড়া কৃষি শ্রমিকদের সেখানে পাঠানোর জন্য আমরা সহযোগিতা করেছি। আজ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১৩০ জন এবং কিশোরগঞ্জে ৪২ জনসহ ১৭২ জন শ্রমিক আমরা পাঠিয়েছি। এর আগে আরও দুই দফায় এ জেলায় বিভিন্ন সময়ে এসে আটকে পড়া ৮৯ জন শ্রমিককে বরেন্দ্র এলাকায় পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী