সাভারে পালিয়ে বেড়াচ্ছে করোনা আক্রান্ত দুই রোগী

সাভার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ০২:২৫আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৩:১১

সাভার

করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে রাজধানীর উপকণ্ঠ সাভারে বাড়ি থেকে পালিয়েছেন এক রোগী। এছাড়াও আরেক এক পোশাক শ্রমিক পিরোজপুর থেকে  এসে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করলেও স্বাস্থ্যসেবা না নিয়ে পুলিশকে মিথ্যে তথ্য দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা এসব তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন ওই চিকিৎসক।

স্বাস্থ্য কর্মকর্তার ফেসবুকে উল্লেখ করা হয়, পিরোজপুর থেকে এক পোশাক শ্রমিক আশুলিয়ায় চলে আসে। এরপরই  ওই জেলার পুলিশ সুপারের মাধ্যমে জানতে তিনি পারেন এই ব্যক্তি করোনায় আক্রান্ত। পরে আক্রান্ত শ্রমিকের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে হাসপাতালে নিয়ে আসার জন্য একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এর দশ মিনিট পর আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক দিপুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আক্রান্ত রোগীর ফোন নম্বর বন্ধ ও তিনি মিথ্যে ঠিকানা দিয়েছেন।

এদিকে, সাভারে এক ব্যক্তির নমুনা সংগ্রহের পর তিনি করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে পাওয়া যাচ্ছে না আক্রান্ত ওই রোগীকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন ও পুলিশ তার বাড়িতে গিয়েও তাকে খুঁজে পায়নি। ওই ব্যক্তি পালিয়ে গেছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এ ঘটনায় ওই করোনা রোগীর পরিচয় প্রকাশ করে তার সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা।

তিনি চরম হতাশা প্রকাশ করে বলেন, পজিটিভ রোগীদের আমরা খুঁজে পাচ্ছি না, পুলিশ এলাকা লকডাউন করে রেখেছে,। প্লিজ তাদের ধরিয়ে দিলে, আমরা তাদের শাস্তি দেবো না, সেবা দেবো।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম