প্রথম ৩৬ দিনে করোনা শনাক্ত ৫০, গত ৩ দিনেই আরও ৫০

খুলনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১৫:২২আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৫:৪৭

খুলনা

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে বিভাগে করোনা পজিটিভের সংখ্যা ১১২ জন। এছাড়াও মৃত্যু হয়েছে ২ জনের।

জানা যায়, ১০ মার্চ থেকে করোনার হিসাব শুরু হয় খুলনা বিভাগে। চুয়াডাঙ্গায় আসা ইতালী প্রবাসী প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয় ১৯ মার্চ। তারপর দ্বিতীয় করোনা পজিটিভ শনাক্ত হয় ১৩ এপ্রিল খুলনার এক তাবলিগ ফেরত ব্যক্তি। আর ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৫১ জন পজিটিভ শনাক্ত হন। প্রথম ৫০ হতে সময় লাগে ৩৬ দিন। আর গত দিন দিনেই শনাক্ত হলো আরও ৫০ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান, ১০ মার্চ থেকে খুলনায় করোনার হিসাব শুরু হয়। ৭ এপ্রিল থেকে শুরু হয় পরীক্ষা। ২৫ এপ্রিলের রিপোর্টে বিভাগে মোট পজিটিভ ছিল ৫১ জন। আর ২৮ এপ্রিলের রিপোর্টে পজিটিভ হলো মোট ১১২ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে ১৮ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে যশোরে ১০ জন ও ঝিনাইদহে ৮ জন। এই ২৪ ঘণ্টায় ৩২৬ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। আর ৪৩৪ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৪ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯ জনকে।

তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ১১২ জন করোনা পজিটিভ শনাক্ত ও ২ জনের মৃত্যু হয়েছে। ৪৪ জন করোনা পজিটিভ নিয়ে বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে যশোর জেলা। ২১ জন পজিটিভ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝিনাইদহ জেলা। এছাড়া নড়াইল জেলায় ১৩ জন, কুষ্টিয়া জেলায় ১১ জন, খুলনা জেলায় ৯ জন করোনা পজিটিভ ও একজন মৃত, চুয়াডাঙ্গা জেলায় ৭ জন পজিটিভ, মাগুরা জেলায় ৪ জন পজিটিভ, মেহেরপুর জেলায় ২ জন পজিটিভ ও একজন মৃত্যু এবং বাগেরহাট জেলায় একজন পজিটিভ রয়েছেন।

এছাড়া বিভাগে মোট ২৫০৬২ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫৯২ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ২০০১৭ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আইসোলেশনে নেওয়া হয়েছে ২৭৮ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৬০ জনকে।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম