১১ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১৫:৫৭আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:০৬

মন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করেন প্রশাসনের কর্মকর্তারা

করোনাভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে খাদ্রসামগ্রী উপহার দিয়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তার নিজস্ব অর্থায়ন মুজিবনগর উপজেলার প্রায় ১১ হাজার কর্মহীন পরিবার এই সহায়তা পেয়েছ।

পর্যায়ক্রমে মেহেরপুর সদর ও গাংনী উপজেলাতেও প্রতিমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছে যাবে বলে জানিয়েছন জেলা প্রশাসক আতাউল গনি। এছাড়াও ইতোমধ্যে জেলায় কর্মহীন প্রায় ৫৩ হাজার ৪৫৫ পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পেয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি শুধু মুজিবনগরেই প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিজস্ব অর্থায়নে ১১ হাজার পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য উপহার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি বলেন, 'জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ আতাউল গনি ত্রাণ বিতরণে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেছেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেছেন। এরপরও মুজিবনগরে কোনও অসহায় বা অভুক্ত পরিবার থাকলে তাদের ত্রাণ বিতরণ করা হবে।'

জেলা প্রশাসক আতাউল গনি জানান, 'সরকারি ত্রাণের পাশাপাশি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নিজস্ব অর্থায়নে অসহায় কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ আছে। মেহেরপুর জেলায় কোনও মানুষ খাদ্য অভাবে থাকবে না।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম