পৌর নির্বাচন: বিনা ভোটে ৬ মেয়রসহ ১৪০ জন নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৬ ডিসেম্বর ২০১৫, ০৩:৩১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ০৩:৩১

পৌরসভা নির্বাচনের তিনটি পদে ১৪০ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ৯৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন। মেয়র পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৬ জনের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তুতকৃত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন মতে, ২৩৪ পৌরসভায় মোট প্রতিদ্বন্দ্বী ১২ হাজার ৪৩ জন। এর মধ্যে ১৪০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ভোটের লড়াইয়ে থাকছেন ১১ হাজার ৯০৩ জন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মেয়র পদে ৯২৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন লড়াইয়ে রয়েছেন।

মেয়র ৯২৩ প্রার্থী

২৩৪ পৌরসভায় ৯২৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এরমধ্যে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

সাধারণ কাউন্সিলর প্রার্থী সাড়ে ৮ হাজার

দুই সহস্রাধিক সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৮ হাজার ৫৮৯ জন। এরমধ্যে ৯৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার সাধারণ ওয়ার্ডে ১৪ জনের বেশি প্রার্থী রয়েছে দুটি ওয়ার্ডে (কুষ্টিয়া ওয়ার্ড ১৬ ও মানিকগঞ্জ ওয়ার্ড ১); ১৩ জন প্রার্থী রয়েছেন দুটি ওয়ার্ডে, ১২ জন প্রার্থী রয়েছেন চারটি ওয়ার্ডে, ১১ জন প্রার্থী রয়েছেন ছয়টি ওয়ার্ডে এবং ১০ জন প্রার্থী রয়েছেন ১৩ ওয়ার্ডে।

সংরক্ষিত ওয়ার্ডে আড়াই হাজার প্রার্থী

সাত শতাধিক সংরক্ষিত ওয়ার্ডে দুই হাজার ৫৩৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এরমধ্যে ৪০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, মেয়র পদে নাম ও প্রতীকসহ ব্যালট পেপার মুদ্রণ বুধবার থেকে শুরু হবে। এক্ষেত্রে  প্রতিদ্বন্দ্বীর সংখ্যা প্রতি পৌরসভায় গড়ে ৩-৪ জন করে। নামের আদ্যাক্ষর অনুসারে ব্যালট পেপারে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

সাধারণ ওয়ার্ডের উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে। যেসব ওয়ার্ডে ১২ থেকে ১৪ জন প্রতিদ্বন্দ্বী রয়েছে তাদের ব্যালট পেপার এখন ছাপানো হবে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে।

/ইএইচএস/এমআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম