সুনামগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ ১১ জন করোনা আক্রান্ত, ২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ২২:০৮আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:১৩

করোনাভাইরাস সুনামগঞ্জে নুতন করে ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরোপুরি লকডাউন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আংশিক লকডাউন করা হয়েছে। জেলা সিভিল সার্জন শামছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। অন্যান্য আক্রান্তদের খোঁজ খবর নেওয়া হচ্ছে তাদেরকে আইসোলেশনে নিয়ে আসা হবে। আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুর উপজেলার ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ জন, জগন্নাথপুরের ১ জন এবং সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন। সুনামগঞ্জের সিভিল সার্জন শামস উদ্দিন জানান, ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের, তাদের মধ্য থেকে পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে এই তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন বলেন, স্বাস্থ্যকর্মীরা করোনা উপসর্গযুক্ত রোগীদের সোয়াব ও থ্রটসের নমুনা সংগ্রহের সময় হয়তো আক্রান্ত হতে পারেন। এজন্য বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরো লকডাউন ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আংশিক লকডাউন করা হয়েছে। জীবানুমুক্ত করার পর এগুলো আবারও খুলে দেওয়া হবে।

অন্যান্য যারা আক্রান্ত হয়েছেন  সম্প্রতি তারা ঢাকা ও নারায়নগঞ্জ এলাকা থেকে গ্রামের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে এসেছেন। নমুনা পরীক্ষার পর তাদের ফলাফল পজেটিভ এসেছে। জেলায় ৩ হাজার ৯১৩ জন, আইসোলেশনে রয়েছে ১৫ জন, হোমকোয়ারিন্টেন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম