জামালপুরে সিভিল সার্জনসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

জামালপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ২৩:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২৩:১৯

করোনাভাইরাস জামালপুর জেলার সিভিল সার্জন এবং জেনারেল হাসপাতালের দুই চিকিৎসকসহ আরও ছয় জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ছয় জন হলেন—জেলা সিভিল সার্জন, সদর হাসপাতালের দুজন চিকিৎসক, দুজন নার্স এবং সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের নারায়ণগঞ্জ ফেরত একজন পুরুষ পোশাক শ্রমিক।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ জনে। এরমধ্যে সিভিল সার্জনসহ চিকিৎসকই ১০ জন এবং স্বাস্থ্যকর্মী ২২ জন। বাকি ২৫ জন অন্য পেশার।

ডা. সোহান জানান, ৬১ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় (মচিমহা) হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার প্রতিবেদনে ৬ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এ জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ১২৭ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন জামালপুর সদরের ২৭ জন, মাদারগঞ্জের ১১ জন, ইসলামপুরের ছয় জন, মেলান্দহের তিন জন, বকশীগঞ্জের চার জন, দেওয়ানগঞ্জের তিন জন ও সরিষাবাড়ির তিন জন।

সিভিল সার্জনের সংস্পর্শে আসায় ডেপুটি সিভিল সার্জন ডা. শফিক হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানা গেছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম