চাঁদপুরে ব্যবসায়ীদের ২১০০ বস্তা চাল নিয়ে কার্গো উধাও

চাঁদপুর প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ০৪:২২আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৪:২৪

চাঁদপুর

চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে নদীর ঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের ২ হাজার ১শ’ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে চাঁদপুর নদী বন্দরের ভূঁইয়ার ঘাটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মফিজ হাজীসহ কয়েকজন ব্যবসায়ী এ তথ্য জানিয়েছেন।

চাল ব্যবসায়ীরা জানান, ট্রান্সপোর্ট এর মাধ্যমে পাবনা নগরবাড়ি ঘাট থেকে পুরান বাজারের ৫ থেকে ৭ জন চাল ব্যবসায়ী তাদের চাহিদা অনুযায়ী কয়েক হাজার বস্তা চাল আমদানি করে। মিলন মাঝির কার্গোতে সেই চাল পুরাণবাজার ঘাটে আনা হয়। সোমবার কিছু চাল উঠানো হয়েছে। তারপর ব্যবসায়ীদের না জানিয়ে কার্গোটি রাতের অন্ধকারে ঘাট থেকে উধাও হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘাটে চালভর্তি কার্গোটি দেখতে না পেয়ে গদিঘর লেবার ও ব্যবসায়ীরা উধাও হয়ে যাওয়া কার্গোটি খুঁজতে থাকে।

এখনও উধাও হয়ে যাওয়া চালভর্তি ট্রলারের সন্ধান মেলেনি।

কার্গোতে পুরাণবাজারের ব্যবসায়ী পরেশ মালাকার, মফিজ হাজী, রাজলক্ষ্মী ভান্ডারের শম্ভু সাহা, আনিছ বেপারী, মক্কা ট্রেডার্সসহ আরও কয়েকজন ব্যবসায়ীর ২ হাজার ১০০ বস্তা চাল ছিল।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন বলেন, চালসহ কার্গো উধাও হয়ে যাওয়ার বিষয়টি আমরা শুনেছি। ব্যবসায়ীরা বলেছেন, তারা লিখিত অভিযোগ দেবেন। আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে নিখোঁজ পর্যটকদের কয়েকজনের জাতীয়তা প্রকাশ, তালিকায় কোনো বাংলাদেশি নেই
নেপালে নিখোঁজ পর্যটকদের কয়েকজনের জাতীয়তা প্রকাশ, তালিকায় কোনো বাংলাদেশি নেই
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি