আইজিপিকে অপসারণের দাবি এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৬ অক্টোবর ২০২৬, ২৩:৩৮ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২৩:৩৮

সরকারের অনুমতি পেলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যা চালুর বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এ বক্তব্যের জন্য আইজিপিকে অপসারণের দাবি জানিয়েছে দলটি।

সোমবার (২৬ অক্টোবর) এনসিপির দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আইজিপি মন্তব্য করেছেন, ‘সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে।’ এনসিপির মতে, এ ধরনের বক্তব্য আইনের শাসন ও সংবিধানের পরিপন্থি। এটি মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে পুনরায় বৈধতা দেওয়ার বিপজ্জনক প্রচেষ্টা।

বিবৃতিতে বলা হয়, সরকারের অনুমোদন বা অনুমতি দিয়েও কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া যায় না। বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার ১৪ নম্বর দফায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমান সরকারের নিয়োগ দেওয়া আইজিপির এমন বক্তব্য ওই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে এনসিপি। দলটির মতে, এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রেও প্রশ্ন তৈরি করে।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা, গুম ও রাষ্ট্রীয় নিপীড়নের যে সংস্কৃতি চালু হয়েছিল, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল তার অবসান।

এনসিপি বলেছে, তৎকালীন বিরোধী দলগুলোর শত শত নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার অপব্যবহারের ইতিহাস এখনো দেশবাসীর সামনে স্পষ্ট। অতীত থেকে শিক্ষা না নিয়ে পুলিশের শীর্ষ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য দেওয়া উসকানিমূলক ও বেআইনি। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ঢাকতে ‘ক্রসফায়ার’-এর ভয় দেখানো প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্বের পরিচায়ক বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দলটির আশঙ্কা, এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে এবং মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।

/এমকে/এম/
সম্পর্কিত
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
শাহাদাতকে প্রশাসক করায় সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: এনসিপি নেতা আরিফ
পিরোজপুরে লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা