কুমিল্লায় পুলিশের এসআইসহ করোনায় নতুন আক্রান্ত ১৬

কুমিল্লা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১৫:২৬আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৫:৩৩

 

করোনা পরীক্ষা কুমিল্লায় নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে বরুড়া থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই), লাকসাম পৌর এলাকার একই পরিবারের ছয়জন, দেবিদ্বার স্বামী-স্ত্রী ও মা-মেয়েসহ ছয় জন, মনোহরগঞ্জে দুজন এবং তিতাসের একজন রয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ জন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

লাকসামে একই পরিবারের ছয় জনের আক্রান্তের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল আলী জানান, নোয়াখালীতে করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে লাকসাম পৌর সাহাপাড়া এলাকার বাসিন্দা দুই ভাই আক্রান্ত হয়। পরে তাদের স্ত্রী, মা-বাবা এবং ১২ ও ১৪ বছর বয়সী দুই সন্তান নতুন করে আক্রান্ত হয়। তাদের বাড়িটি আগে থেকেই লকডাউন করে রাখা হয়েছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসাত সুলতানা জানান, আক্রান্ত এসআই স্ত্রী ও সন্তান নিয়ে বরুড়ায় ভাড়া থাকেন। তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জে। তার স্ত্রী ও থানার অন্যান্য পুলিশ সদস্যদের পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করা হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আহমেদ কবীর জানান, উপজেলার বাগুরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শাহাজালাল মেম্বারের ছেলের বউ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই গ্রামের করোনায় আক্রান্ত এক শিক্ষকের স্ত্রী ও মেয়েও আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলার নবিয়াবাদ গ্রামে স্বামী ও স্ত্রী এবং গুনাইঘর গ্রামে এক ব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছেন। 

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী জানান, উপজেলার মৈশাতুয়া গ্রামে পূর্বে আক্রান্ত ব্যক্তির এক প্রতিবেশীর করোনা শনাক্ত হয়েছে। এছাড়া উপজেলার বিপুলাসার গ্রামে একজন আক্রান্ত হয়েছেন।

তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান জানান, উপজেলার দড়িকান্দি গ্রামে নতুন করে এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তবে পূর্বে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উপজেলার বিরামকান্দি গ্রামের জালাল উদ্দিন, তার বোন শামছুন্নাহার ও মেয়ে সাথী এবং একই উপজেলার মৌটুপি গ্রামের কুস্তিগীর রাসেল ভূঁইয়া  ও তার মা, বাবা এবং স্ত্রী সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন জানান, পাঠানো নমুনার মধ্যে বুধবার ১২৬টির ফলাফল আসে। তার মধ্যে নতুন করে ১৬ জন ব্যক্তির করোনায় শনাক্ত হয় এবং ১১০টির রিপোর্ট নেগেটিভ আসে। এ পর্যন্ত ঢাকা পাঠানো এক হাজার ৬৭২ জনের নমুনার মধ্যে এক হাজার ৩৪৫ জনের রিপোর্ট এসেছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা বেশির ভাগ স্বজনদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম