ধান কাটছে কৃষকলীগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১৬:০৯আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৬:১১

ধান কাটছে কৃষকলীগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একজন কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা। পিরেরবাড়ি বিলে গিয়ে বিনা পারিশ্রমিকে সুভাষ মল্লিক নামের একজন দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দেন তারা।

এসময় কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি সৈয়দ আশরাফ আলী, জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রতন মিত্র, যুগ্ম আহবায়ক অরুন মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কৃষক সুভাষ মল্লিক বলেন, 'কয়েকদিন আগেই আমার ক্ষেতের পাকা ধান কাটার উপযুক্ত হয়েছে। করোনাভাইরাসের কারণে শ্রমিক পাচ্ছিলাম না। বিষয়টি জানার পর উপজেলা কৃষকলীগের নেতার আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে।'

উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রতন মিত্র বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কৃষকলীগের পক্ষ থেকে এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। এজন্য আমরা উপজেলার ১১টি ইউনিয়নে ১১টি কমিটি গঠন করেছি। যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারবে না, তাদের ধান বিনা পারিশ্রমিকে এই কমিটির লোকজন কেটে দেবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম