সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ১৭:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৭:১২

সাতক্ষীরা জেলা করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরার ভোমরা সীমান্তের চৌবাড়িয়া গ্রামে এক ইটভাটা শ্রমিকের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

ইউপি সদস্য মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তি চট্টগ্রামের একটি ইট ভাটায় কাজ করতেন। গত ২৬ এপ্রিল তিনিসহ পাঁচ জন বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে তিনি কোয়ারেন্টিনে ছিলেন না। নিজের ইচ্ছামতো চলাফেরা করেছেন। এরই মধ্যে গলা ব্যথা, জ্বর ও পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিতেন তিনি। এরপর মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তিনি বাড়িতেই মারা যান।

তবে মৃতের ছেলের দাবি, তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর সর্দি-কাশি তার দীর্ঘদিনের রোগ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার জানান, দেরিতে মৃত্যুর খবর পাওয়ায় নিহতের নমুনা সংগ্রহ করা যাইনি। তবে নিহতের স্ত্রী ও ছেলের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে টানিয়ে দেওয়া হয়েছে লাল পতাকা। আশপাশের কয়েকটি বাড়িকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম