ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা, দু’দিন পর ভাসুর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২০, ২১:৩৩আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৫০

নোয়াখালীতে ছোটভাইয়ের স্ত্রীকে হত্যার অভিযোগে ভাসুর শাহজাহান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

নোয়াখালীর চাটখিলে উপজেলায় দুবাই প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগম (৩০) কে কুপিয়ে হত্যার দু’দিন পর অভিযুক্ত ভাসুর শাহজাহান সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুর ১২টায় জেলা শহরের মাইজদী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহজাহান সাজু উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের উত্তর রামনারায়ণপুর গ্রামের আলী আকবর খলিফা বাড়ির আলী আজম এর ছেলে এবং পেশায় ট্রাকচালক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারের পর অভিযুক্ত আসামির ভাষ্যমতে অভিযান চালিয়ে চাটখিলের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ গ্রেফতারকৃত আসামিকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

উল্লেখ্য, গত (২৭ এপ্রিল) সোমবার উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের আলী আকবর খলিফার বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে বিকাল ৪টায় মরিয়ম বেগম এর সঙ্গে তার ভাসুর শাহজাহান সাজুর বাকবিতণ্ডা হয়। পরে, সাজু ক্ষুব্ধ হয়ে দা নিয়ে মরিয়ম বেগম এর দিকে তেড়ে যায় এবং তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে, মরিয়ম রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে, সাজু তার পরিবার নিয়ে পালিয়ে যায়। মরিয়মের চিৎকার শুনে, বাড়ির লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পরিবারসহ পলাতক ছিল নিহত গৃহবধূর ভাসুর।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম