ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে পুলিশের গুলিতে বশির মিয়া (২২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে ওই সড়কের ধর্মতীর্থ হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য বশিরের বাড়ি নাসিরনগর উপজেলার গোকর্ন গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, ধর্মতীর্থ এলাকায় ওঁতপেতে থাকা ডাকাত দলটি পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত বশির গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে ভোরে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
/এফএস/








