কিশোরগঞ্জের সংস্কৃতিকর্মী আর্থ কিশোরে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ১৭ দিন চিকিৎসার পর সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভৈরব শহরের ভৈরবপুর এলাকার বাসায় যান তিনি।
একই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) বাড়ি ফেরেন পুলিশের এসআই মো. চাঁন মিয়া।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, 'আর্থ কিশোরের সুস্থ হওয়ার খবরে আমরা খুশি হলাম।'








