চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় তার পরিবারের সদস্যসহ ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শোয়েব আহমেদ চিশতী এ তথ্য জানিয়েছেন।
করোনার রিপোর্ট হাতে পাওয়ার পরই ইউএনও বৈশাখী বড়ুয়া বাসায় হোমকোয়ারেন্টিনে চলে যান। এরপর উপজেলা হাসপাতালে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী, সন্তান, মা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ইউএনও অফিসের অফিস সহকারী, উপজেলা পরিষদের অফিস সহকারী, ইউএনওর গাড়ির চালক, বার্তা বাহক, নাইটগার্ডসহ উপজেলার ২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এস এম শোয়েব আহমেদ চিশতী বলেন, ‘আমরা ইউনএও ম্যাডামের রিপোর্ট পজেটিভ হাতে পাওয়ার পরপরই তার পরিবারের সদস্যসহ গাড়ির ড্রাইভার ও ইউএনও অফিসের দায়িত্বরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের নমুনা সংগ্রহ করেছি।’
তিনি বলেন, ইউএনও ম্যাডাম তার সরকারি বাসায় হোমকোয়ারেন্টিনে আছেন।








