চিকিৎসক ও রোগীর সুরক্ষায় মৌলভীবাজারে ‘ডক্টরস সেফটি চেম্বার’

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১২:৫১আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৩:১৩

ডক্টরস সেফটি চেম্বার মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের ব্যক্তিগত উদ্যোগে ‘ডক্টরস সেফটি চেম্বার’ চালু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এর উদ্বোধন  করেন।

করোনাভাইরাস কোভিড-১৯ বহন করে আসা কোনও রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।  এতে রোগীরাও নিরাপদ থাকবেন।

সম্পূর্ণ কাচ দিয়ে ঘেরা এই চেম্বারের মধ্যে একজন চিকিৎসক অবস্থান করবেন। সামনের সামান্য ফাঁকা জায়গা দিয়ে গ্লাভস পরিহিত হাত বের করে রোগীর রক্তচাপ নির্ণয় এবং থার্মাল ডিটেক্টরের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করবেন। স্থাপন করা সাউন্ড সিস্টেমের মাধ্যমে চিকিৎসক ও বাইরে থাকা রোগীর মধ্যে কথোপকথন হবে। এ সময় কোনও রোগীর তাপমাত্রা করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে গেলে তাকে করোনা ওয়ার্ডের আইসোলেশনে পাঠানো হবে।

সিভিল সার্জন মো. তাউহীদ আহমদ জানান, আউটডোর ও জরুরি বিভাগে করোনা উপসর্গ নিয়ে আসা রোগীরা ‘ডক্টরস সেফটি চেম্বার’ থেকে সেবা নেবেন।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন– মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী কানুনগো, সিভিল সার্জন ডা. তাউহীদ আহমদ, বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা. ছাব্বির হোসেন খান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম