কমলগঞ্জে সরকারি চালসহ ডিলার ও ছেলে আটক

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৭:৫১আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৭:৫৫

শ্রীমঙ্গলে চাল চুরির অভিযোগে ডিলার ও তার ছেলেকে আটক করে র‌্যাব কমলগঞ্জ উপজেলার ইসলামপুর বাজার থেকে সাত বস্তা সরকারি চালসহ আটক হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আবু আব্দুল্লাহ এবং তার ছেলে। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে বারোটায় শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা যায়, কানাইদেশী গ্রামের মৃত নাজির মিয়ার ছেলে আবু আব্দুল্লাহ ইসলামপুর বাজারে সরকারি 'খাদ্য বান্ধব কর্মসূচি'র ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আব্দুল্লাহ ও তার ছেলে আজিজুর রহমানের বিরুদ্ধে দলীয় পরিচয়ের অপব্যবহার করে সরকারি চাল কালোবাজারে বিক্রি ও কার্ডধারীদের প্রাপ্য চাল আত্মসাতের অভিযোগ বেশ পুরনো।

র‍্যাব সূত্র জানায়, ডিলার হিসেবে নিয়োজিত থাকার সুযোগে আটক ব্যক্তিরা গরিবের প্রাপ্য চাল যথাযথভাবে বণ্টন না করে কালোবাজারে বিক্রি করে দিতেন। এছাড়াও বিভিন্ন ব্যক্তির টিপসই নিজেরা জাল করে তাদের প্রাপ্য চাল আত্মসাৎ করতেন। আটক বাবা-ছেলের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা এবং দণ্ডবিধির ৪৬৫ ধারায় অভিযোগ আনা হয়েছে মর্মেও নিশ্চিত করেছে র‍্যাব সূত্র।

উদ্ধার হওয়া সরকারি চাল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। অভিযানকালে খাদ্যবান্ধব কর্মসূচির সাত বস্তা চালসহ দুই জনকে আটক করা হয়। গরিবের হক যারাই আত্মসাতের চেষ্টা করবে, তিনি যে-ই হন, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন তিনি।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র‍্যাব কর্মকর্তা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম