কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৮:০৬আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৯:৩১

কৃষকের ধান কেটে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ায় ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে কৃষকের ধান কাটতে মাঠে নামছেন দলটির নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে শহরের শিমরাইল কান্দি এলাকার কৃষক বাবুল মিয়ার ৬০ শতাংশ জমির ধান কেটে দেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

ধানকাটা কাজে অংশ নেওয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শাহানুর ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে দেশে ক্রান্তিকাল চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আমাদের আসনের সংসদ সদস্য অসহায় মানুষের পাশাপাশি কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা যুবলীগের নেতাকর্মীরা আজ অসহায় কৃষক বাবুল মিয়ার জমির ধান কেটে দিই। যেকোনও অসহায় কৃষকের পাশে থাকবে জেলা যুবলীগ।’

ধান কাটায় অংশ নেন জেলা যুবলীগের সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সরকার, অ্যাডভোকেট আল রমজান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদল, সাবেক জিএস ইকবাল হোসেন, সদস্য মনির হোসেন ও শাহ আলম কিরণ।

ধান কেটে দেওয়ার পর কৃষক বাবুল মিয়া জেলা যুবলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম