খাদ্য বরাদ্দ চেয়ে কর্মহীনদের তালিকাসহ স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ২০:১৫আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২০:১৯

গণকমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হচ্ছে করোনা দুর্যোগকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের তালিকা করে তাদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানিয়ে দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রেল-নৌযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনটির রায়গঞ্জ ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এ স্মারকলিপি দেন।

এ সময় তারা জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ও সন্তোষপুর ইউনিয়নের প্রায় দুই হাজার ৮শ’ কর্মহীন পরিবার প্রধানের নামের তালিকা কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেন।

গণকমিটির নেতৃবৃন্দ জানান, সারাদেশের মতো নাগেশ্বরী উপজেলার মানুষজনও করোনাভাইরাসের কারণে লকডাউনের কারণে কর্মহীন হয়ে খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে খাদ্যের দাবিতে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। খাদ্যের দাবিতে যাতে নাগেশ্বরী উপজেলার কর্মহীন মানুষদের রাস্তায় নামতে না হয় সেজন্য গণকমিটি প্রাথমিকভাবে এই দুটি ইউনিয়নে খাদ্য সহায়তা বরাদ্দের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

এ সময় উপস্থিত ছিলেন– গণকমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ রায়, গণকমিটি রায়গঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল মিলু এবং প্রচার সম্পাদক আশরাফুল হক।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম