শরীয়তপুরে নতুন করে ৬ জন করোনা আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ২০:২২আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২০:২৪

করোনাভাইরাস শরীয়তপুরে নতুন করে আরও ৬ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টের ভিত্তিতে জেলা স্বাস্থ্য প্রশাসন এ তথ্য জানায়। এ নিয়ে শরীয়তপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ জন।

জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, গত দুই দিন আইইডিসিআির থেকে শরীয়তপুরের নমুনা পরীক্ষার কোনও রিপোর্ট আসেনি।

আজ বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে ৬ ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ এসেছে। এদের মধ্যে ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে ২ জন, নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নে ১ জন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে ১ জন, সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে ১ জন এবং শরীয়তপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ১ জন।

ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো লকডাউন করার লক্ষ্যে কাজ করছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ জন। এর বাইরে নড়িয়া ও ডামুড্যা উপজেলায় ২ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা: আব্দুর রশীদ বলেন, নতুন করে ৬ জন কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। যেহেতু তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তাই আপাতত নিজ বাড়িতেই তারা হোম আইসোলেশনে থাকবেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম