ঠাকুরগাঁও সদর উপজেলার ২০০ দুস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিজিবি-৫০। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আইডিয়াল স্কুল মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় বিজিবি ঠাকুরগাঁও-৫০ সেক্টর কমান্ডার কর্নেল মুরাদ জামান বলেন, ‘৫০ বিজিবির এলাকাধীন এক হাজার দরিদ্রসহ ঠাকুরগাঁও সেক্টরের অধীন সীমান্তগুলোতে বিজিবি মোট তিন হাজার দরিদ্র মানুষকে এই ত্রাণ বিতরণ করছে। দুস্থ সাধারণ সীমান্তবাসীর পক্ষে দাঁড়ানোই কেবল নয়, এটি সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কাজের একটি অংশ। ’
ক্রমবর্ধমান করোনার প্রাদুর্ভাবে কর্মহীন সীমান্তবাসীদের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল ইসলাম।
গত সোমবার থেকে সীমান্ত এলাকায় এই ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে ৫০ বিজিবির পরিচালক রাজ মাহমুদ জানান।








