পঞ্চগড়ে কওমি মাদ্রাসাগুলোতে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ২১:৫৮আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২২:১৬

পঞ্চগড়ে কওমি মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন

পঞ্চগড়ে কওমি মাদ্রাসাগুলোতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো অর্থ সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রত্যেক মাদ্রাসা প্রধানের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। করোনা পরিস্থিতিতে কওমি মাদ্রাসাগুলোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া বরাদ্দ হিসেবে জেলার ১১০টি কওমি মাদ্রাসাকে মোট ১১ লাখ ৭৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় কওমি মাদ্রাসার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী বলে আখ্যায়িত করেন। পরে দেশের কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

চেক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহজাহান উপস্থিত ছিলেন।  

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী