নারায়ণগঞ্জ ফেরত একই পরিবারের পাঁচ সদস্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ মে ২০২০, ০১:০৪আপডেট : ০১ মে ২০২০, ০১:০৬

ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হয়েছে এক পরিবারের পাঁচ সদস্যকে। আশুগঞ্জে আসা ওই পরিবারের সদস্যদেরকে আজ

বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছে প্রশাসন।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আশুগঞ্জের চরচারতলা গ্রামের এক ব্যক্তি তার পরিবারের চার সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন। সেখানে তিনি ভ্যান চালাতেন। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েন পরিবারের ওই কর্তা ব্যক্তিটি। এ অবস্থায় থাকা-খাওয়ায় সমস্যা হওয়ার কারণে আজ বৃহস্পতিবার সকালে ওই পরিবারের সদস্যরা চরচারতলা তাদের গ্রামের বাড়িতে চলে আসেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর মাধ্যমে ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে আসার খবর পাওয়ার পর ওই পরিবারের পাঁচ সদস্যকে নাসিরনগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম