উপজেলা পরিষদের প্রকল্প কর্মকর্তাসহ ২ জনের করোনা শনাক্ত

ফেনী প্রতিনিধি
০১ মে ২০২০, ০১:১২আপডেট : ০১ মে ২০২০, ০১:১২

ফেনী

ফেনীতে নতুন করে আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের একজন হলেন দাগনভূঞা উপজেলা পরিষদের সরকারি প্রকল্প কর্মকর্তা। অন্যজন হলেন একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের এক নারী। ওই নারী স্থানীয় লালপিুর স্কুল অ্যান্ড কলেজের আয়া ।

এনিয়ে জেলায় মোট ৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন সাজ্জাদ হোসেন জানান, সরকারি কর্মকর্তা উপজেলা পরিষদে কর্মরত অবস্থায় আক্রান্ত হন। তাই উপজেলা পরিষদ লকডাউন করা হয়েছে। পাশাপাশি সব কর্মকর্তাকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া আক্রান্ত নারী সম্প্রতি ঢাকা থেকে ফিরলে তার নমুনা সংগ্রহের পর করোনা পজিটিভ আসে।

আক্রান্ত সরকারি কর্মকর্তাকে ফেনী ট্রমা সেন্টারের আইসোলেশনে আনা হয়েছে। পাশাপাশি আক্রান্ত নারীকে নিজ বাড়িতেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য মোট ৩০৭টি নমুনা সংগ্রহ হয় এবং ১৭৯ টি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামের বিআইটিআইডিতে। এদের মধ্যে ৪ জন পজিটিভ। তবে এখনও ফলাফলের অপেক্ষায় রয়েছে ১২৮টি নমুনা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম