কুমিল্লায় ডিবির অভিযানে ১৭ হাজার পিস ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
০১ মে ২০২০, ০৩:৪৮আপডেট : ০১ মে ২০২০, ০৩:৫০

কুমিল্লায় ডিবির অভিযানে ৫১ লাখ টাকার ইয়াবাসহ চিকিৎসক গ্রেফতার

রাজধানীতে ইয়াবা পাচারকালে ১৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন মো. রেজাউল হক (৪৫) নামে এক চিকিৎসক। বুধবার সন্ধ্যায় কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোল প্লাজায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই চিকিৎসক ও তাকে বহনকারী গাড়িটির চালক ধলু ফরাজীকে আটক করে। এসব ইয়াবা চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

 আটক চিকিৎসক মো. রেজাউল হক (৪৫) রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক।

ডা. রেজাউল জেলার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের স্কুলশিক্ষক মো. সামছুল হকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

তিনি আরও জানান, একটি প্রাইভেটকারে চট্টগ্রামের লোহাগড়া এলাকা থেকে ঢাকায় ইয়াবা পাচার হচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ডিবির একটি টিম দাউদকান্দি টোল প্লাজায় অবস্থান নেয়। এক পর্যায়ে (ঢাকা মেট্রো-গ-২৩-৩৭১৯) প্রাইভেটকারটি সেখানে পৌঁছলে তা আটক করা হয়। পরে এতে তল্লাশি চালিয়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ চিকিৎসক রেজাউল হক এবং চালক ধলু মিয়া ফরাজী (৩৬) আটক করা হয়। চালক ধলু মিয়া শরীয়তপুর জেলার ঘোষাইহাট উপজেলার  বড়কাছনা গ্রামের মৃত ওমর আলীর পুত্র। সংবাদ সম্মেলনে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মো: সাখাওয়াত হোসেন, আজিম উল আহসান, তানভীর সালেহীন ইমন, নাজমুল হাসান রাফি, ডিআইও-১ মো: মাঈনুদ্দিন ও ডিবির ওসি আনোয়ারুল আজিম, অভিযানে অংশ নেয়া ডিবির এলআইসি টিমের প্রধান পুলিশ পরিদর্শক  মোহা: ইকতিয়ার উদ্দিন, পুলিশের উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস ও এসআই নজরুল ইসলাম।

গ্রেফতারকৃত ওই চিকিৎসক সাংবাদিকদের জানান, সে কুমিল্লা জিলা স্কুল থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকার শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে। পরে সে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে চাকুরি নেয়। ইয়াবা ব্যবসার বিষয়ে রেজাউল জানায়, ‘ইয়াবা ব্যবসায় জড়িয়ে যাওয়ার পেছনে অনেক ইতিহাস রয়েছে, আগের ঘটনায় তাকে মাদক মামলায় ফাঁসানো হয়, তবে এবারের ইয়াবা চালানটি সে জিদ করে ঢাকায় নিতে চেয়েছিল।’ বর্তমানে সে চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ৩য় পার্টে অধ্যয়ন করছে। সে পরিবার নিয়ে ঢাকার উত্তরা এলাকায় বসবাস করছে বলেও পুলিশকে জানিয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির এলআইসি টিমের প্রধান পুলিশ পরিদর্শক মোহা. ইকতিয়ার উদ্দিন ও পুলিশের উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস জানান, জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক জানিয়েছে, ‘মাঝে মধ্যে সে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে নিজেই, কখনও লোক পাঠিয়ে এসব ইয়াবা ঢাকায় নিয়ে একাধিক সিন্ডিকেটের কাছে বিক্রি করতো। গাড়িতে ডাক্তারের স্টিকার থাকতো বলে আইনপ্রয়োগকারী সংস্থার চোখ এড়িয়ে সে খুব সহজেই মাদক নির্ধারিত স্থানে আনা নেওয়ার কাজ করতে পারতো। এর আগেও সে পুলিশের হাতে মাদক নিয়ে গ্রেফতার হয়েছিল, ওই ঘটনায় তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মাদক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় রাতে দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৫১ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে ওই চিকিৎসকের মাদক-কেনা বেচার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদেরও তদন্ত করে গ্রেফতার করা হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম