জ্বরে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিলেট প্রতিনিধি
০২ মে ২০২০, ০২:৩৭আপডেট : ০২ মে ২০২০, ০২:৪৭

সিলেট সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইমন নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। শুক্রবার (১ মে) রাতে তার মৃত্যু হয়। ইমন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ কনস্টেবল ইমন করোনা আক্রান্ত ছিলেন তা বলা যাবে না। কারণ ঢাকায় তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেখানে করোনাভাইরাস ধরা পড়েনি।’

ইমন মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর গ্রামে বাসিন্দা।

জানা গেছে, সম্প্রতি তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর দেখা দেওয়ায় তাকে নারায়ণগঞ্জ থেকে তার বাড়িতে পাঠানো হয়। সেখানে কিছুদিন হোম কোয়ারেন্টিনে থাকার পর অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের