ঘরের দরজায় বজ্রপাত, গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০২ মে ২০২০, ১৭:০৮আপডেট : ০২ মে ২০২০, ১৭:০৮

বজ্রপাত পঞ্চগড়ে বজ্রাঘাতে মুক্তা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) পঞ্চগড় পৌরসভার পূর্ব জালাসী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা আক্তার ওই এলাকার লাল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে।

পঞ্চগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জানান, সন্তানদের জন্য খাবার তৈরি করতে রান্না ঘরে যান মুক্তা আক্তার। এ সময় বৃষ্টির সঙ্গে আকাশ চমকানো শুরু হলে তিনি রান্নাঘরের দরজার কাছে দাঁড়ান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বজ্রাঘাতে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম