করোনা জয় করলেন চিকিৎসক ও সাংবাদিকসহ চার জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২০, ১৯:৫১আপডেট : ০২ মে ২০২০, ১৯:৫১

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষার সম্পাদক আরিফ আলম দিপু ও তার স্ত্রী-পুত্র এবং ঢাকার পঙ্গু হাসপাতালের সাবেক সিনিয়র কনসাল্টেন্ট ডা. অনিল কুমার বসাক সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দিপু, তার স্ত্রী নবীগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ও ছেলের করোনা শনাক্ত হয়। তখন থেকে তারা শহরের চাষাঢ়ায় বেইলি টাওয়ারের নিজ ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন। ডাক্তারের পরামর্শে বাসা থেকে চিকিৎসা সেবাগ্রহণ করেন। দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষাতেও তাদের রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়া ডা. অনিল কুমার বসাকও সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক চিকিৎসা শেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাসায় ফিরেন তিনি।

ডা. অনিল কুমার বসাকের কন্যা ডা. নীলিমা বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাবার শারীরিক অবস্থা এতো খারাপ হয় যে তিনি হাঁটতে পারতেন না। তাকে আইসিইউতে রাখা হয় টানা ১৮ দিন। সেখানে শেষবার নমুনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে বাসায় যাওয়ার অনুমতি দিলে আমরা তাকে নিয়ে আসি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম