ধানচাষির মুখে হাসি

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
০২ মে ২০২০, ২০:৩৯আপডেট : ০২ মে ২০২০, ২০:৩৯

ধানচাষির মুখে হাসি

হবিগঞ্জে ব্রি হাইব্রিড ধান-৫ চাষ করে এবার কৃষকের মুখে হাসি ফুটেছে। হাওরের অন্যান্য জাতের ধানে প্রচুর চিটা হলেও ব্রি হাইব্রিড ধান-৫ ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে ধান হয়েছে গড়ে ৩৪ মণ করে।

জানা যায়, কৃষকের মাঠের ধান বন্যার হাত থেকে রক্ষার লক্ষ্য নিয়ে ২০১৮ সাল থেকে কাজ শুরু করে এসেড হবিগঞ্জ। জাপানি আর্থিক ও নাগুরাস্থ আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় কৃষকদের নিয়ে শুরু হয় একটি প্রকল্প। হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সৈয়দাবাদ ও আব্দুল্লাহপুর গ্রামের ১০০ কৃষককে প্রশিক্ষণ দিয়ে বিশেষ সময়ক্রম নির্ধারণ করে ব্রি হাইব্রিড ধান-৫ ধান চাষ শুরু করা হয়। আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষের উপস্থিতিতে ২০১৮ সালে বিঘা প্রতি ৩৩ মণ ধানের ফলন রেকর্ড করা হয়।
চলতি বছর বোরো মৌসুমে একই কৃষকদের নিয়ে দ্বিতীয় বারের মতো ব্রি হাইব্রিড ধান-৫ ও ব্রি ধান-৮৯ চাষ করা হয়। প্রকল্পের আওতায় ১০০ জন কৃষককে প্রশিক্ষণ, ৫০ জন কৃষককে ব্রি হাইব্রিড ধান-৫ এর বীজ, ৫০ জন কৃষককে ব্রি ধান-৮৯ ধানের বীজ এবং ১০০ জন কৃষককে বিনামূল্যে সার প্রদান করা হয়। এবারও ব্রি হাইব্রিড ধান-৫ ও ব্রি ধান-৮৯ ভাল ফলন হবে বলে মনে করা হচ্ছিলো।

এবছর চৈত্র মাসে বৃষ্টিপাত না হওয়াতে ফলন কম হওয়ার আশঙ্কা করছিলেন সংশ্লিষ্ট সবাই। স্থানীয় বিজনা নদী শুকিয়ে যাওয়ার কারণে এসময় গুঙ্গিয়াজুরি হাওরের সেচ প্রদান বন্ধ হয়ে গিয়েছিল। এমনি অবস্থায়ও ব্রি হাইব্রিড ধান-৫ গাছের গোছা, বাড় এবং শীষ বেশ ভালো ছিল। বৈশাখের দ্বিতীয় সম্পাহে ব্রি হাইব্রিড ধান-৫ কেটে ধান কাটা কার্যক্রম শুরু হয়। বাম্পার ফলনে অনেক কৃষক হাসিমুখে তাদের ধান গোলায় তুলেছেন।

এ ব্যাপারে সৈয়দাবাদ গ্রামের কৃষক মো. ইদ্রিছ আলী জানান, ২২ নভেম্বর বীজ বপনের মাধ্যমে ধান চাষ শুরু করেছিলাম। এপ্রিল মাসের ২০ তারিখে ধান কাটার মাধ্যমে ব্রি হাইব্রিড ধান-৫ মারাই করলাম। ১৫১ দিনে বিঘা প্রতি ৩৪ মণ ফলন পেয়েছি। ব্রি ধান-৮৯ ও খুব ভালো ফলন হয়েছে।

আব্দুল্লাহপুর গ্রামের কৃষক মোস্তফা মিয়া জানান, এবছর হাইব্রিড ধান চাষাবাদ করে বাম্পার ফলন পেয়েছেন।

হবিগঞ্জ নাগুরা ফার্মের সিনিয়র বৈজ্ঞানিক অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, হাইব্রিড-৫ ধান আগাম চাষ করা যেতে পারে। এটি আগাম বন্যা থেকে রক্ষা করে। ধানের বীজ ফেলা শুরু করে কেটে ফসল তোলা পর্যন্ত মাত্র ১৪০ দিনের ভেতরে সম্ভব হয়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম