মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৫, ২০:১৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ২০:৪৪

2 Mayor মহান স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ছিল। তাই তাদের সম্মানে হোল্ডিং ট্যাক্স মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
বুধবার মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠানে দুই মেয়র এই সিদ্ধান্তের কথা জানান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, মুক্তিযোদ্ধাদের একটি অন্যতম দাবি ছিল তাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা। এ সংক্রান্ত একটি সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে রয়েছে। আমি ও আনিস ভাই (উত্তরের মেয়র আনিসুল হক) নিজে গিয়ে স্থানীয় মন্ত্রণালয়ে এই ট্যাক্স মওকুফ করার অনুরোধ জানাব।
ভবিষ্যতে মুক্তিযোদ্ধাদের নামে ঢাকার সড়কগুলো নামকরণ করা হবে। মুক্তিযোদ্ধাদের জন্য জুরাইনের কবরস্থানে দেড় একর জায়গা সংরক্ষিত রাখা হয়েছে বলে জানান সাঈদ খোকন।
তিনি বলেন, আপনারা জীবন দিয়ে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের সবকিছু দিলেও এই ঋণ শোধ হবে না। আমরা হাত তুলে দোয়া করি আপনারা দীর্ঘজীবী হোন। আপনারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন আশা করি তা পূরণ হবে।

IMG_0724

ডিএসসিসির এই মেয়র বলেন, তিন কোটি মানুষের শহর ঢাকা। এই শহরে অনেক সংকট রয়েছে। দুই মেয়রের পক্ষে এসব সংকট উত্তরণ করা সম্ভব নয়। তবে আপনারা পাশে থাকলে যতই সংকট হোক আমরা সফল হবই। আর মুক্তিযোদ্ধাদের জন্য নগর ভবনের দরজা সবসময় খোলা। যেকোনও প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, মুক্তিযোদ্ধাদের দেওয়ার মতো আমাদের কিছুই নেই। আমাদের গায়ের চামড়া কেটে দিয়েও তাদের ঋণ শোধ করা যাবে না। তাই এই সামান্য উদ্যোগ। এছাড়া আপনাদের নামে সড়কের নামও করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও তাদের পরিবারের স্বজনেরা উপস্থিত ছিলেন।

ছবি: নাসিরুল ইসলাম

/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম