কু‌ড়িগ্রা‌মে হাসপাতা‌লের ওয়ার্ড বয়সহ ক‌রোনা পজি‌টিভ ৪

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৩ মে ২০২০, ২১:৫৪আপডেট : ০৩ মে ২০২০, ২২:৫৫

কুড়িগ্রাম কু‌ড়িগ্রা‌মে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের এক ওয়ার্ড বয়সহ নতুন ক‌রে আরও চার জন ক‌রোনা পজি‌টিভ শনাক্ত হ‌য়ে‌ছেন। ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ক‌রোনা আক্রান্ত ওই ওয়ার্ড বয়কে সেখানেই আই‌সো‌লেশন ওয়া‌র্ডে রে‌খে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। রবিবার (৩ মে) সি‌ভিল সার্জন ডা. হা‌বিবুর রহমান এবং ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা.শামসুন্নাহার এসব তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

ডা. শামসুন্নাহার জানান, ওয়ার্ড বয় ক‌রোনা আক্রান্ত হ‌লেও ওই হাসপাতাল লকডাউন করা হ‌চ্ছে না। তিনি যা‌দের সঙ্গে থে‌কে ডিউ‌টি ক‌রে‌ছেন সেই স্টাফদের কোয়া‌রেন্টি‌নে পাঠা‌নো হ‌চ্ছে।

ত‌বে নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক ফুলবাড়ী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে কর্মরত এক স্বাস্থ‌্য সহকারী জানান, আক্রান্ত ওয়ার্ড বয় হাসপাতা‌লের জরুরি বিভাগসহ সবার সংস্প‌র্শে এ‌সে‌ছি‌লেন। তার নমুনা সংগ্রহ করার পরও তিনি হাসপাতা‌লে নিয়‌মিত দা‌য়িত্ব পালন ক‌রে যা‌চ্ছিলেন। স্বাস্থ‌্য সহকারী ব‌লেন, ‘আ‌মি নি‌জেও আত‌ঙ্কিত। কারণ গত এক‌দিন আ‌গেও ওই ওয়ার্ড বয়সহ হাসপাতা‌লে ডিউ‌টি ক‌রে‌ছি।'

ত‌বে স্বাস্থ‌্য সহকারীর বক্তব‌্য স‌ঠিক নয়‌ জা‌নি‌য়ে ফুলবাড়ী উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ব‌লেন, ‘আমরা হাসপাতা‌লের কয়েকজন স্টা‌ফের নমুনা সংগ্রহ ক‌রে‌ছি। কিন্তু শুধুমাত্র ওই ওয়ার্ড বয় ক‌রোনা পজি‌টিভ হ‌য়ে‌ছেন। তার ডায়াবে‌টিসসহ উচ্চ রক্তচাপ র‌য়ে‌ছে। তা‌কে হাসপাতা‌লের আই‌সো‌লেশন ওয়া‌র্ডে রে‌খে চি‌কিৎসার ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। এ‌তে আত‌ঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।'

সি‌ভিল সার্জন ব‌লেন, ‘স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ওয়ার্ড বয় ক‌রোনা পজি‌টিভ হ‌লেও হাসপাতাল লকডাউন করা হ‌চ্ছে না। তাকে আই‌সো‌লেশ‌নে রে‌খে হাসপাতালের স্বাভা‌বিক কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।'

সি‌ভিল সার্জন জানান, সদর উপ‌জেলার হ‌লোখানা ইউ‌নিয়‌নে দুই জন এবং ফুলবাড়ী ও না‌গেশ্বরী উপ‌জেলায় একজন ক‌রে মোট চার জন ব‌্যক্তি ক‌রোনা পজি‌টিভ শনাক্ত হ‌য়ে‌ছেন। এ নিয়ে জেলায় মোট ২২ জন ক‌রোনা প‌জি‌টিভ পাওয়া গেলো।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম