মৌলভীবাজারে আরেক চিকিৎসক করোনা পজিটিভ

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ মে ২০২০, ০৪:৫২আপডেট : ০৪ মে ২০২০, ০৪:৫৩

মৌলভীবাজার

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। রবিবার (৩ এপ্রিল) হাসপাতালে নিজের কর্মক্ষেত্রে এসে নমুনা জমা দেন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিশ্চিত করা হয় তিনি করোনা আক্রান্ত।

এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল  অফিসার (আরএমও) ডা. ফয়ছল জামান।

হাসপাতাল সূত্র জানায়, রবিবারও হাসপাতালে ওই চিকিৎসক দায়িত্ব পালনে এসেছিলেন। আসার পর জানতে পারেন তার বাসার কাজের মহিলার স্বামী করোনা পজিটিভ। এ কথা জেনে ওই চিকিৎসকও করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সে নমুনা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর তাকে মোবাইল ফোনে জানানো হয়, তিনি (চিকিৎসক) করোনা  পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

আরএমও ডা. ফয়ছল জামান জানান, এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য বেশি।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা গেছেন। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারা যান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম