রাঙামাটিতে করোনা টেস্টিং ল্যাব স্থাপনের অনুরোধ

রাঙামাটি প্রতিনিধি
০৪ মে ২০২০, ১৬:২৩আপডেট : ০৪ মে ২০২০, ১৬:২৩

রাঙামাটির কাপ্তাই লেক এলাকা রাঙামাটিতে করোনা টেস্টিং ল্যাব, আইসিইউ ও ভেন্টিলেটর স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন রাঙামাটির দায়িত্বপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী। রবিবার (৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়।

জানা যায়, করোনা সংকট নিরসনে তদারকির জন্য সরকার ৬৪ জেলায় একজন করে সচিব নিয়োগ দিয়েছে। সেই কাজের অংশ হিসেবে গত ২৪ এপ্রিল রাঙামাটি ও কাপ্তাইয়ে পৃথক দুটি সভা করে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত জেনে গিয়েছিলেন পবন চৌধুরী। এর পর দুটি সভা করে তিনি রাঙামাটির সংকট নিরসনে এই চিঠি দিলেন।

রাঙামাটির ১০টি উপজেলা থেকে করোনার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়। নমুনা পাঠানোর পর ফল পেতে সময় লাগে ৫ থেকে ৮ দিন। ফলে ঝুঁকির মাত্রা বেড়ে যায়। এই কারণে রাঙামাটিতে করোনাভাইরাস শনাক্তকরণে একটি টেস্টিং ল্যাব স্থাপন করা প্রয়োজন বলে সচিব মনে করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম