হবিগঞ্জে এবার করোনা পজিটিভ শনাক্ত হলেন জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২০, ২১:০২আপডেট : ০৪ মে ২০২০, ২১:০৯

করোনাভাইরাস হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৭৫ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, চিকিৎসকসহ সরকারি কর্মকর্তা রয়েছেন ২৬ জন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সহকারী সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল। তিনি বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসনের করোনা রিপোর্ট ঢাকা থেকে পজিটিভ এসেছে। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। তিনি আরও বলেন, অধিকতর নিশ্চিতের জন্য সোমবার রাতেই তার আরেকটি নমুনা পাঠানো হয়েছে।

এদিকে সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ করোনা আক্রান্তের রোগী পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে জেলাকে লকডাউন ঘোষণা না করায় স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম