নারায়ণগঞ্জে সোয়া কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, পিক-আপ জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২০, ২২:২৩আপডেট : ০৪ মে ২০২০, ২২:৩৫

নারায়ণগঞ্জে সোয়া কোটি টাকার ইয়াবাসহ পিকআপ জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে সোয়া কোটি টাকা মূল্যের ২৯ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।  এসময় মাদক বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়। রবিবার (৩ মে) রাতে র‌্যাব-১৪ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের একটি দল উপজেলার মোগড়াপাড়া এলাকায় এ অভিযান চালায়।

জব্দকৃত ইয়াবার মূল্য এক কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা হবে বলে র‌্যাব জানিয়েছে।

আটকরা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারিনাল এলাকার মাসুদ ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার গোবর চাকা এলাকার কামরুল ইসলাম মোল্লা।

ইয়াবাসহ আটকরা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুর থানার হারিনাল এলাকার মাসুদ ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার গোবর চাকা এলাকার কামরুল ইসলাম মোল্লা

সোমবার (৪ মে) দুপুরে র‌্যাব-১৪ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাদক ব্যবসায়ীদের একটি শক্তিশালী চক্র নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা এনে করে ঢাকা-নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার মধ্যরাতে কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান নিয়ে একটি পিকআপ গাড়ি ঢাকার দিকে আসছে বলে র‌্যাব গোয়েন্দাদের মাধ্যমে নিশ্চিত হয়। পরে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল অভিযানে নামে। তারা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া গোহাট্টা এলাকায় হানিফ কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালায়। রাত আনুমানিক তিনটায় পিকআপটি চেকপোস্টের কাছে এলে র‌্যাব সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এসময় ২৯ হাজার ৮শ’পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ সাড়ে ৫ হাজার টাকা পাওয়া গেলে পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম