ঝিনাইদহে গরিব কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ মে ২০২০, ২২:৪৯আপডেট : ০৪ মে ২০২০, ২২:৫৫

ঝিনাইদহে গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় ঝিনাইদহে এক গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সোমবার (৪ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের পৌর ছোটভুটিয়ার গাতি গ্রামের কৃষক মিঠু কাজির ধান কেটে দেন তারা।

সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সালের নেতৃত্বে প্রায় ২৫ জন নেতাকর্মী ধান কেটে জমিতে রেখেন আসেন। এসময় পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে তা শুকিয়ে গেলে বাড়িতে নিয়ে মাড়াইয়ের জন্য কৃষকের আর্থিক সহযোগিতাও করেন তারা।

এতে খুশি হয়ে কৃষক মিঠু কাজী বলেন বলেন, আমি গরিব মানুষ, কোথাও ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না।  স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এসে আমার ধান কেটে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সাল বলেন, করোনায় ঝিনাইদহ জেলায় শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। খবর পেয়ে স্বেচ্ছাসেবক লীগ একটি টিম গঠন করে। যেখানেই শ্রমিক সংকট, সেখানেই নেতাকর্মীরা উপস্থিত হয়ে কৃষকের ধান কেটে দেবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে কৃষকদের ধান কেটে দেওয়া হবে বলেও জানান তিনি।

ঝিনাইদহে

ঝিনাইদহে প্রতিবন্ধী, বিধবা ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের আলহেরা একাডেমি মাঠে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে ।

যারা ত্রাণ পাননি গোয়েন্দা পুলিশের মাধ্যমে তাদের খুঁজে এনে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় শহরের বিভিন্ন এলাকার শতাধিক প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, তেল লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম