ভাড়া না পেয়ে ছাত্রীদের বের করে দিলেন মেস মালিক

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ মে ২০২০, ০১:০৪আপডেট : ০৫ মে ২০২০, ০১:০৬

ভাড়া না পেয়ে ছাত্রীদের বের করে দিলেন মেস মালিক করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য স্থানের মতো ঠাকুরগাঁওয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন, ঘর থেকে বের হতে পারছে না কেউই। বন্ধ রয়েছে স্কুল-কলেজ অফিস-আদালতসহ যানবাহন। ফলে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে পড়তে আসা বিভিন্ন ছাত্র-ছাত্রীরা তাদের ছাত্র/ছাত্রী নিবাসগুলোতেই আটকা পড়ে গেছে।

বাড়িতে যেতে না পারায় এমনিতেই তারা বহু কষ্টে মেসগুলোতে দিনযাপন করছে। এমতাবস্থায় এক ছাত্রী নিবাসের মালিক ভাড়া না পেয়ে ছাত্রীদের মেস থেকে বের করে দিয়েছেন।

সোমবার (৪ মে) সকালে ঠাকুরগাঁও পৌরসভাধীন ত্রিরত্ন ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হন। ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। এবং অভিযুক্ত মেস মালিক শম্পা বর্মণ (৩৫), তার স্বামী বিপ্লব বর্মনকে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় অন্যান্য মেস মালিকদেরও এ বিষয়ে সতর্ক করে দেন।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র ভাড়ার জন্য মেসের ছাত্রীদের বের করে দেওয়া উচিত হয়নি। বিষয়টি দুঃখজনক। এসময় তিনি মেস মালিকদের মানবিকতার সঙ্গে মেস পরিচালনার অনুরোধ জানান।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম