লালমনিরহাটে প্রবীণ শিক্ষক আজিজার রহমানের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
০৫ মে ২০২০, ০১:৪৮আপডেট : ০৫ মে ২০২০, ১৮:০০

লালমনিরহাটের প্রবীণ শিক্ষক আজিজার রহমান লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, জেলার কৃতি সন্তান আজিজার রহমান বিএসসি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে তিনি শহরের মাস্টার পাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ডায়াবেটিসসহ বেশ কিছু রোগেও ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, এফবিসিআই-এর সাবেক পরিচালক সিরাজুল হকসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।  মঙ্গলবার সকাল ১১টায় জানাজার পর তার মরদেহ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

১৯৯৪ সালে অবসরে যাওয়া এই বিশিষ্ট শিক্ষক এলাকায় ‘বিএসসি স্যার’ নামে সুপরিচিত ও  তুমুল জনপ্রিয় শিক্ষক ছিলেন। তুখোড় গণিতজ্ঞ, নীতির প্রশ্নে আপসহীন হিসেবেই এলাকার ছাত্র-শিক্ষক অভিভাবকদের কাছে পরিচিত ছিলেন তিনি। তার জন্ম ১৯৩৪ সালের ১৮ জুন জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর এলাকায়।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম