নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ সময়ে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৯৭ জনকে। সোমবার (৫ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানা গেছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ জানিয়েছেন, এর মধ্যে নতুন করে কেউ কোভিড-১৯-এ আক্রান্ত হননি।
নতুন করে উপজেলাভিত্তিক হোম কোয়ারেন্টিনে পাঠানোর সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৮ জন, মহাদেবপুর উপজেলায় ৫ জন, ধামইরহাট উপজেলায় ২৯ জন, সাপাহার উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ৫ জন।
নওগাঁ জেলায় শুরু থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিনে পাঠানো ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৩শ’৮৬ জন এবং ছাড়পত্র পাওয়া ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৮শ ৮৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ৪শ’৯১ জন।
এ পর্যন্ত মোট ১৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জন মাত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।








