ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু করেছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (৪ মে) বিকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।
এর অংশ হিসেবে প্রতিদিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের নেওয়া ক্লাস ফেসবুকের মাধ্যমে প্রচার করা হবে।
এই কার্যক্রমের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু বলেন, 'সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। শিক্ষার্থীরা ঘরে বসে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'ভালো শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের দিয়ে প্রতিদিন ক্লাস নেওয়া হবে। একেকটি ক্লাস প্রায় এক ঘণ্টার হবে।'








