ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: কেসিসি মেয়র

খুলনা প্রতিনিধি
০৫ মে ২০২০, ২০:৩৫আপডেট : ০৫ মে ২০২০, ২০:৩৫

ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: কেসিসি মেয়র

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, 'ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সঠিকভাবে ত্রাণ বণ্টন করতে হবে। এই দুর্যোগের সময়ে কোনও অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবার যেন বাদ না যায় সেদিকে বেশি নজর দিতে হবে।'

করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত 'মানবিক সহায়তা কর্মসূচির' আওতায় মঙ্গলবার (৫ মে) সকালে খুলনার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সিটি মেয়র।

এসময় ৫৭১ কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মধ্যে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠুসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগরীর ২২, ২৯, ২৬, ২৪, ১৪, ৯ ও ৬ নম্বর ওয়ার্ডের ৪২৮ জন করে মোট দুই হাজার ৯৯৬ কর্মহীন মানুষের মধ্যে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী