‘শাসরুদ্ধকর’ পরিস্থিতিতে বিএনপিকে র‌্যালি করতে হচ্ছে: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৫, ১৭:০৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৮:১৪
image

মির্জা ফখরুল এবার ‘শাসরুদ্ধকর’ পরিস্থিতির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবারের বিজয় দিবস একদিকে গর্বের, অন্যদিকে বেদনার। ৪৪ বছরে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়নি। ভারাক্রান্ত হৃদয়ে আমাদের এবারের বিজয় দিবসের র‌্যালি করতে হচ্ছে। বুধবার বিকেলে নয়া পল্টনে দলের র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বুধবার বিকাল ৩ টায় নয়া পল্টন থেকে শুরু হওয়া বিএনপির র‌্যালিটি মালিবাগে শেষ হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিজয় র‌্যালিতে অংশ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মির্জা ফখরুল  ট্রাকে চড়ে র‌্যালির নেতৃত্ব দেন।
মির্জা ফখরুলের সঙ্গে ট্রাকে দলের সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আযাদ, ছাত্রদল নেতা কামাল আনোয়ার আহমেদ, ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যক্তিগত সহকারী ছাত্রদল নেতা ইউনুছ ও সাবেক এক নারী এমপিসহ তার ঘনিষ্টরা ফখরুলের সঙ্গে ছিলেন।

RAJA0216

র‌্যালির সামনে রঙিন পোশাকে  বিএনপির নারী নেত্রীদের অবস্থান ছিল। এরপরের লাইনে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

র‌্যালির সামনে-পেছনে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। র‌্যালিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংগঠনটির হাজার তিনেক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। এছাড়া, ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে নগর বিএনপির একাধিক মিছিলও র‌্যালিতে যোগ দেয়।

র‌্যালি সম্পর্কে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ১ম সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, আমরা আমাদের প্রস্তুতি অনুযায়ী কালারফুল র‌্যালি করেছি। মহান বিজয় দিবসের এই শান্তিপূর্ণ র‌্যালি করতে পেরে নেতাকর্মীরা উজ্জীবিত।

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম