মুন্সীগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ মে ২০২০, ২২:৩১আপডেট : ০৫ মে ২০২০, ২৩:৫৭

করোনাভাইরাস

মুন্সীগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টর শেখ মো. আবু হানিফের (৪২) করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে সিভিল সার্জন অফিসে এই রিপোর্ট আসে। তিনি শহরের নতুনগাঁয়ে ভাড়া বাসায় একা অবস্থান করছেন।
জানা গেছে, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার পরিবারের সদস্যরা ঢাকার বাসায় আছেন।
এর আগে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাউদ্দিনেরও করোনা শনাক্ত হয়।
এদিকে, মুন্সীগঞ্জে মঙ্গলবার পুলিশ সদস্য ছাড়াও নতুন করে স্বাস্থ্য বিভাগ, পল্লী বিদ্যুতের কর্মীসহ আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মুন্সীগঞ্জ জেলায় করোনা শনাক্ত হলো ১৯৭। মারা গেছেন ৭ জন। নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১৫, সিরাজদিখান উপজেলায় ১৫ এবং শ্রীনগর উপজেলায় ১ জন রয়েছেন ।
মঙ্গলবার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, আইইডিসিআর -এ পেন্ডিং থাকা ২৮ এপ্রিলের বাকি রিপোর্ট এখনও আসেনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের