চাঁদপুরে ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জন করোনা আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি
০৬ মে ২০২০, ০১:৪৯আপডেট : ০৬ মে ২০২০, ২১:২১

চাঁদপুর

চাঁদপুর জেলায় ৩ জন স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ ধাপে আসা ২৯ জনের রিপোর্টের মধ্যে ৬ জনই করোনা পজিটিভ। এর ফলে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ জনে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।

তিনি জানান, সিভিল সার্জন অফিসের দুজন এবং চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের একজনসহ জেলায় নতুন করে ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই ৬ জনের মধ্যে একজনের রিপোর্ট পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তিনি মারা যাওয়ার পর। জীবিতদের মধ্যে ৩ জন সদর উপজেলার, একজন হাইমচরের আর একজন হাজীগঞ্জের।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১০জন। আর বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন জানান, গত শুক্রবার রাতে চাঁদপুর সদর হাসপাতালে মারা যাওয়া নারী করোনায় আক্রান্ত ছিলেন।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম