বাড়িতে নমুনা দিয়ে কারখানায় শ্রমিক, পরে ধরা পড়লো করোনা পজিটিভ

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০২০, ২১:৫৩আপডেট : ০৬ মে ২০২০, ২২:০৫

গাজীপুর

গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত পোশাক কারখানার চার জন শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামে। তারা প্রত্যেকেই গাজীপুরের বাইরে নিজ জেলায় নমুনা দিয়েছিলেন।

মঙ্গলবার (৫ মে) রাতেই গাজীপুর শিল্প পুলিশ একজনকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ (করোনা ডেডিকেটিভ) হাসপাতাল ও অন্যদের ভাড়া বাসায় চিকিৎসাধীন রাখা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সুশান্ত সরকার জানান, আক্রান্তরা গত কয়েকদিন ধরে কারখানায় কাজ করছিলেন। বুধবার (৬ মে) তাদের পোশাক কারখানায় যেতে দেওয়া হয়নি।

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ইউনিয়নের স্থানীয় মেম্বার শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সবাই বানিয়ারাচাল (শিরিরচালা) মোল্লাবাড়ি এলাকার শফিক মাস্টারের বাড়ির ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কাউকান্দি গ্রামে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে ওই ব্যক্তিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সুনামগঞ্জের প্রশাসন তাদের বাড়িতে না পেয়ে বিষয়টি গাজীপুর প্রশাসনকে অবগত করে। পরে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকী রাত ১১টার দিকে তাদের খুঁজে বের করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, আক্রান্তরা সবাই গাজীপুর থেকে গ্রামের বাড়িতে এলে স্থানীয়দের চাপে ২২ এপ্রিল তারা নমুনা দিয়ে যান। পরে সিলেটের ল্যাবে পরীক্ষা না হওয়ায় তাদের নমুনা ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার (৫ মে) বিকালে তাদের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। করোনাভাইরাসে আক্রান্তদের অবস্থান নিশ্চিত করতে গেলে জানা যায় যে, তারা ২৬ এপ্রিল গাজীপুর চলে গেছেন এবং তাদের কর্মস্থল গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার লিথি গ্রুপের পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের