তিন বিঘা জমির ধান কাটলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

রংপুর প্রতিনিধি
০৬ মে ২০২০, ২২:২৬আপডেট : ০৬ মে ২০২০, ২২:৫৫

তিন বিঘা জমির ধান কাটলেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

রংপুর নগরীর দর্শনা এলাকার কৃষক রহিমা বেগমের তিন বিঘা জমির ধান কেটে দিলেন রংপুর মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (৬ মে) দিনভর ধান কেটে মাড়াই করে দিয়েছেন তারা।

কৃষক রহিমা বেগম জানান, রংপুরে বোরো ধান একটু পরে পাকে। কারণ এই অঞ্চলে ধানের চেয়ে আলু প্রধান অর্থকরী ফসল। সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় রংপুরে। ফলে আলু তোলার পর বোরো ধানের বীজতলা রোপা হয় বলে এই অঞ্চলে ধান পুরোপুরি কাটা মাড়াই শুরু হয় মে মাসের শেষের দিকে। তিনি এবার আলু চাষ না করে আগাম ধান চাষ করেছিলেন। ফলে তার জমির ধান পেকে গিয়েছিল। কিন্তু এবার দেশের দক্ষিণাঞ্চলে ধান কাটার কৃষি শ্রমিক সংকট দেখা দেওয়ায় সরকারি ব্যবস্থাপনায় বেশিরভাগ কৃষি শ্রমিক বাইরে যাওয়ায় শ্রমিক সংকট দেখা দেয়। ফলে ধান কাটা যাচ্ছিল না। এমনি অবস্থায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তা চান তিনি।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল জানান, কৃষক রহিমা বেগমের ধান কাটা হচ্ছে না খবর পেয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন। তাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম