জয়পুরহাটে দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের সহায়তা

জয়পুরহাট প্রতিনিধি
০৭ মে ২০২০, ০২:৩০আপডেট : ০৭ মে ২০২০, ০২:৩১

জয়পুরহাটে দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের সহায়তা করোনাভাইরাসের প্রভাবে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হলেও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলের শিক্ষকরা নিজস্ব অর্থায়নে সহযোগিতার হাত বাড়িয়েছেন।

বুধবার সকাল ১১টায় জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির বাছাই করা ৩০ জন দরিদ্র শিক্ষার্থীর অভিভাবকদের হাতে নগদ অর্থ বিতরণ করা হয়। প্রধান শিক্ষক নাজমা খাতুন ও সহকারি শিক্ষক জহুরা বেগম তাদের বেতনের টাকা থেকে প্রত্যেক পরিবারকে ৪০০ টাকা বিতরণ করেন। এ সময় সহকারি শিক্ষক আবু রাশেদ ও শাহিন আখতার উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক নাজমা বানু এ সময় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামাজিক দুরত্ব বজায় রাখা সহ বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বাংলাদেশ টেলিভিশনে বিভিন্ন বিষয়ের ক্লাস চালু আছে। স্কুল বন্ধ থাকা অবস্থায় শিক্ষার্থীদের সেগুলি দেখানোর ব্যবস্থা করার জন্য অভিভাবকদের আহবান জানান।

একইভাবে জেলার পাঁচবিবি উপজেলায় কাজ করতে না পারা হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

বুধবার বেলা ১২টায় পাঁচবিবি পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বারোয়ারী মন্দির চত্বরে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হতদরিদ্র মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

এসময় পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাদিম সারওয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম