ভিডিওবার্তায় করোনাজয়ের অভিজ্ঞতা বললেন মেডিক্যাল টেকনোলোজিস্ট

চাঁদপুর প্রতিনিধি
০৭ মে ২০২০, ১৭:০৮আপডেট : ০৭ মে ২০২০, ১৭:১৫

নান্নুর রহমান খান ও ডা. সাজেদা পলিন করোনাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে অভিজ্ঞতার কথা বলেছেন চাঁদপুর সদর উপজেলায় প্রথম আক্রান্ত যুবক নান্নুর রহমান খান। তিনি নারায়ণগঞ্জের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে সিটিস্ক্যান অ্যান্ড এমআরআই বিভাগের মেডিক্যাল টেকনোলজিস্ট। কর্মস্থল থেকে চাঁদপুরে আসার পর শ্বাসকষ্ট দেখা দিলে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিনের তত্ত্বাবধানে ১৪ দিন আইসোলেশনে কিছু চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়েছেন।

ভিডিও বার্তায় সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতার কথা বর্ণনা করে নান্নুর রহমান খান বলেন, ‘আমি গত ১ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসি। এর দু’দিন পর আমার শ্বাসকষ্ট দেখা দেয়। আগেও আমার এরকম শ্বাসকষ্ট হতো। আর আমার মাও ছিলেন সিওপিডি রোগী। মাঝে মাঝে আমার শ্বাসকষ্ট দেখা দিলে ওষুধ খেলে ভালো হয়ে যেত। কিন্তু এবার সহজে ভালো হচ্ছিল না দেখে আইইডিসিআরে যোগাযোগ করি। সেখান থেকে আমাকে চাঁদপুরের করোনা কন্ট্রোল রুমের একটি হটলাইন নম্বর দেয়। এখানে যোগাযোগ করার পর গত ৮ এপ্রিল আমার স্যাম্পল সংগ্রহ করে। ১২ এপ্রিল আমাকে জানানো হয় আমি করোনায় আক্রান্ত।

তিনি বলেন,  ‘এরপর ডা. সাজেদা পলিন আমাকে ব্যবস্থাপত্র দিয়ে কিছু নিয়মকানুন মানার পরামর্শ দেন। ১৪ দিন আইসোলেশনে  থাকার পরামর্শও দেন। সেই পরামর্শ অনুযায়ী আমি ওষুধ খেয়েছি। গরম পানি খেয়েছি, গরম পানির বাস্প নিয়েছি, লেবুর শরবত খেয়েছি এবং অন্যান্য স্বাভাবিক খাবার যেগুলো খাওয়ার উপযোগী মনে হতো তার সবই আমি খেতাম।

‘চিকিৎসা চলাকালীন ২০ এপ্রিল আমার আরেকটি নমুনা সংগ্রহ করে করার পর সেটির রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আবার ২৬ এপ্রিল আরেকটি নমুনা সংগ্রহ করার পর সেটিও নেগেটিভ আসে। দু’বার নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরও আমাকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হয়েছে। এই পজিটিভ রিপোর্ট থেকে নেগেটিভ রিপোর্ট আসা এ পর্যন্ত আমি খুব ভালো আছি। আমার কোনও সমস্যা আপাতত নেই।

‘আমরা সবাই সচেতন হয় নিয়ম মেনে চললে ইনশাল্লাহ করোনা থেকে দূরে থাকতে পারবো। আপনারা রোগ হলে ভয়ে-লজ্জায় না লুকিয়ে ডাক্তারের শরণাপন্ন হোন। এই টেস্ট করতে কোনও টাকা লাগে না। আপনি যেখানে আছেন সেখান থেকেই এসেই স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যাবে। আমাদের মেডিকেল টিমের ডাক্তাররা অনেক আন্তরিক।

এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, ‘তিনি সচেতন থাকায় আমাদের ফোন করে তার সমস্যার কথা জানান। পরে তার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি বিশ্বাস করতে পারছিলেন না। প্রথমে একটু ঝামেলা করছিলেন। পরে ইউএনও, পুলিশ, স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় তাকে বাসায় থাকার বিষয়টি নিশ্চিত করি। এর মধ্যে সিভিল সার্জন স্যারও আমাকে করণীয় সবকিছু করার নির্দেশনা দেন। তারপর করোনা চিকিৎসা যা যা দেওয়া দরকার সব কিছু দিই।’

তিনি বলেন, ‘মাঝে তিনি একটু অসুস্থ হয়েছিলেন। তার বুক জ্বালা-পোড়া করছিল। পরে আমাকে জানালে তাকে প্রেসক্রাইব করি। যখনই কোনও সমস্যা মনে করতেন তখনই আমি তাকে পরামর্শ দিতাম। পরবর্তীতে দু’বার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তিনি বাসা থেকে বের হতে চাইলেও তাকে আরও সাত দিন বাসায় থাকার নির্দেশনা দিই। এখন তিনি সুস্থ।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম